ফাইবারযুক্ত গান্জিয়া চাল

আমাদের দেশের মাটিতে ফলা খাঁটি গাঞ্জিয়া (আমন প্রজাতির) ধান থেকে তৈরি এই লাল চাল আজকাল অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে যারা স্বাস্থ্য নিয়ে সচেতন। এই চাল তৈরি হয় একেবারে সনাতন পদ্ধতিতে, চাতালে, কোনো কাটিং, কোনো পলিশিং বা কেমিক্যাল ছাড়াই। তাই চালের ভেতরের প্রতিটি পুষ্টিগুণ থেকে যায় অক্ষুণ্ণ, এতটুকুও নষ্ট হয় না।
এই চালের সবচেয়ে বড় গুণ হলো এতে থাকা প্রচুর পরিমাণ ফাইবার। খাবারে ফাইবার থাকলে হজমশক্তি বাড়ে এবং শরীর অনেক হালকা লাগে। যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য সাদা চালের চেয়ে এই লাল চাল অনেক ভালো একটি বিকল্প। এছাড়া এতে থাকা ম্যাগনেসিয়াম হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এবং শরীরকে টক্সিনমুক্ত রাখতে সহায়ক।
যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্যও এই চাল বেশ উপকারী বলে মনে করা হয়। কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হার্টের ব্লক তৈরি হওয়া রোধেও সহায়ক ভূমিকা রাখে।
রান্নার সময় একটি বিষয় মাথায় রাখা জরুরি, ভাতের মার বা ফেনা ফেলে দেওয়া যাবে না। রাইস কুকার হোক বা পাতিল, মার না ফেলে রান্না করলে চালের সব পুষ্টিগুণ ভাতের মধ্যেই থেকে যায়। রান্না শেষে গরম গরম পরিবেশন করলে পাবেন আসল গাঞ্জিয়া চালের স্বাদ ও ঘ্রাণ।
প্রতিদিনের খাবারে স্বাস্থ্য আর স্বাদের এই দারুণ মেলবন্ধন আনতে চাইলে আজই অর্ডার করুন সাইয়াদনা মার্ট থেকে।
🛒 অর্ডার করতে ভিজিট করুন: www.saiyadnamart.com
📘 ফেসবুক পেজ: facebook.com/saiyadnamart
📞 WhatsApp: +880 1886-539229
Oil
Honey
Spices Item
Healthy Food
Dairy Products
Combo offer
Baby food
Drinks
Mom & Baby Care
Cooking Item
Rice Items