Return Policy
রিটার্ন ও রিফান্ড পলিসি
Saiyadna Mart সর্বদা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের পক্ষ থেকে ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত পণ্য অথবা অর্ডারকৃত পণ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো পণ্য ডেলিভারি হলে আমরা প্রয়োজনীয় সমাধান প্রদান করে থাকি।
পণ্য গ্রহণের পর যদি কোনো সমস্যা লক্ষ্য করেন, তাহলে অনুগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন এবং সমস্যার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় ছবি/ভিডিও প্রদান করুন।
নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে:
- ভুল পণ্য ডেলিভারি হলে
- পণ্যে উৎপাদনজনিত বা দৃশ্যমান ত্রুটি থাকলে
- অর্ডারকৃত পণ্যের পরিবর্তে অন্য পণ্য ডেলিভারি হলে
- পরিবহনজনিত কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে
অভিযোগ যাচাইয়ের পর যদি একই পণ্য স্টকে উপলব্ধ থাকে, তাহলে আমরা ৫ কার্যদিবসের মধ্যে রিপ্লেসমেন্টের ব্যবস্থা করব।
যদি পণ্যটি স্টকে উপলব্ধ না থাকে, তাহলে ৫ কার্যদিবসের মধ্যে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অথবা উপযুক্ত মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত (Refund) প্রদান করা হবে।
বিশেষ দ্রষ্টব্য
- পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে। এর পরে প্রাপ্ত অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।
- শুধুমাত্র পণ্যের ত্রুটি, ভুল পণ্য প্রেরণ বা আমাদের পক্ষের ভুলের ক্ষেত্রে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য হবে।
- ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা অর্ডার পরিবর্তনের কারণে রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণ করা হয় না।
- রিটার্নের ক্ষেত্রে পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য Saiyadna Mart পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
Oil
Honey
Spices Item
Organic food
Healthy Food
Dairy Products
Combo offer
Fish & Meat
Baby food
Drinks